ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

কোরবানির ঈদে গরুর ব্যবসা করতে চান এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া গরুর ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে এই ইচ্ছা পোষণ করেন। তাঁর এই নতুন ব্যবসায়িক ধারণাকে অনেকে স্বাগত জানালেও, কেউ কেউ সমালোচনাও করেছেন।

ফেসবুক পোস্টে এমপি মোবাশ্বের লেখেন, ‘আমার গাড়ি ও বাড়ির ব্যবসা খুব খারাপ যাচ্ছে। আসন্ন ঈদ উপলক্ষে আমি গরুর ব্যবসা করব। আমার নেতাকর্মীদের মান-সম্মানে কোনো আঘাত আসবে কি না, কমেন্ট করে জানাও।’ তাঁর এই পোস্টের পর থেকে ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

এমপি-র পোস্টে গিয়াসউদ্দিন নামে একজন মন্তব্য করেন যে, বর্তমান যুগে এটি একটি ব্যয়বহুল ব্যবসা এবং এই পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা সমাজের উচ্চস্তরের মানুষের কাছে সম্মানিত হন। তিনি আরও বলেন, ইচ্ছে করলেই সমাজের লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন গরুর ব্যবসায়ী সৃষ্টি হতে পারেন না। মিজানুর রহমান নামে আরেকজন লেখেন, ‘ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, চুরিকে হারাম করেছেন। তাই আপনি ব্যবসা করলে নেতাকর্মীদের সম্মান যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনি অবশ্যই ব্যবসা করবেন। আল্লাহ আপনাকে কামিয়াবি করুন—আমিন।’

জানা গেছে, এর আগেও বিভিন্ন মন্তব্যের মাধ্যমে আলোচনায় ছিলেন কুমিল্লা-১০ আসনের এই সংসদ সদস্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

কোরবানির ঈদে গরুর ব্যবসা করতে চান এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া

আপডেট সময় : ০১:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬