ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ভঙ্গুর অর্থনীতি সচল করতে অন্তত দুই বছর সময় প্রয়োজন: তথ্যমন্ত্রী

বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা এবং লুটপাটের কারণে দেশের অর্থনীতি চরম সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকারের কমপক্ষে দুই বছর সময়ের প্রয়োজন। বুধবার রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ওপর ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে এবং প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ শোধ করতে হচ্ছে। রপ্তানি আয় ও রেমিট্যান্সের তুলনায় আমদানিতে ব্যয় অনেক বেশি হওয়ায় বাজেট ও অর্থনীতিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এই জটিল পরিস্থিতি কাটিয়ে উঠতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের সজাগ দৃষ্টি রাখা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে গঠনমূলক আলোচনা ও বিতর্ক চললেও রাজপথে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। আগামী দুই বছর সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় না থাকলে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রধান শিক্ষকের পদে দীপক, নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ভঙ্গুর অর্থনীতি সচল করতে অন্তত দুই বছর সময় প্রয়োজন: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬