ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকায় অবস্থিত জেরা (JERA) বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা জানান, দুপুরে ক্যান্টিনে ব্যুফে লাঞ্চ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিনের ভেতরে থাকা নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমিরসহ অন্তত ১২ জনের হাত, মুখ ও পা মারাত্মকভাবে পুড়ে যায়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের দগ্ধের পরিমাণ পরীক্ষা করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দগ্ধদের মধ্যে চারজন ক্যান্টিন বয় এবং বাকিরা বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত কর্মকর্তা। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রধান শিক্ষকের পদে দীপক, নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১২

আপডেট সময় : ০৩:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬