ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর তেল পরিবহন সংক্রান্ত তথ্য অথবা এতে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য প্রদানকারীদের ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির তেল চালান, এসব অবৈধ তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংকার অথবা এর সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে কারো কাছে তথ্য থাকলে তা জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আইআরজিসি বিভিন্ন গোপন নেটওয়ার্ক ও মধ্যস্থতাকারীর মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ইরানের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে।
অন্যদিকে, তেহরান বরাবরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ‘অবৈধ’ বলে আখ্যা দিয়ে আসছে এবং তাদের জ্বালানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 



















