ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্ক: কৌশলগত সমীকরণ ও পরিবর্তিত বাস্তবতা

আন্তর্জাতিক সম্পর্ক মূলত শক্তি, স্বার্থ এবং নিরাপত্তার এক অবিরাম প্রতিযোগিতা। রাষ্ট্রবিজ্ঞানের বাস্তববাদী তত্ত্ব অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে নৈতিকতা বা আবেগের চেয়ে রাষ্ট্রের কৌশলগত স্বার্থই শেষ পর্যন্ত নির্ধারণ করে কোন রাষ্ট্র কার মিত্র হবে। নব্য-বাস্তববাদী দৃষ্টিভঙ্গি স্মরণ করিয়ে দেয় যে, আন্তর্জাতিক ব্যবস্থা মূলত অরাজক, যেখানে প্রতিটি রাষ্ট্রকেই নিজের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করতে হয়। ফলে বৃহৎ ও ক্ষুদ্র রাষ্ট্রের সম্পর্ক কখনোই পুরোপুরি সমতার ভিত্তিতে দাঁড়ায় না।

বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে, যেখানে ভৌগোলিক বাস্তবতা, সীমান্ত, নদী, নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্যের প্রশ্ন জড়িয়ে আছে, সেখানে প্রতিবেশী সম্পর্ক প্রায়শই ‘অসম আন্তঃনির্ভরতার’ রূপ নেয়। একদিকে ক্ষুদ্র রাষ্ট্র বৃহৎ প্রতিবেশীর বাজার, যোগাযোগ ও নিরাপত্তা কাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়ে; অন্যদিকে বৃহৎ রাষ্ট্র ক্ষুদ্র প্রতিবেশীকে নিজের কৌশলগত বলয়ের অংশ হিসেবে দেখতে চায়।

এ কারণেই দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু দুটি প্রতিবেশী রাষ্ট্রের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক নয়; বরং এটি ক্ষমতার ভারসাম্য, আঞ্চলিক আধিপত্য, অর্থনৈতিক আন্তঃনির্ভরতা, নিরাপত্তা উদ্বেগ এবং জাতীয় স্বার্থের এক জটিল সমীকরণ।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন, পরবর্তী অন্তর্বর্তীকালীন সময় এবং ২০২৬ সালে বাংলাদেশের নতুন সরকারের আগমন—এই বিষয়গুলো সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন প্রশ্ন হলো, ভারত ও বাংলাদেশ কি সত্যিই ‘নতুন যাত্রা’ শুরু করতে যাচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত পুনর্বিন্যাস? এই পরিবর্তিত বাস্তবতা আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার মধ্যে দুই দেশের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিতে জনসংখ্যা কমে যাওয়ায় বাড়ছে রাজনৈতিক বিভাজন

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্ক: কৌশলগত সমীকরণ ও পরিবর্তিত বাস্তবতা

আপডেট সময় : ০২:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬