পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলস্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু হোসেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা থেকে খুলনাগামী মালবাহী ট্রেনটি পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু হোসেন রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনটির সজোরে ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত জিআরপি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মজনু হোসেনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রিপোর্টারের নাম 

























