ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলা ট্রিবিউনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: সাকিব আল হাসান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার খেলোয়াড়ি জীবন থেকেই বাংলা ট্রিবিউনকে দেখে আসছি। দেখতে দেখতে আজ অনলাইন পোর্টালটির ১২ বছর বা এক যুগপূর্তি হচ্ছে। একটি সংবাদমাধ্যম হিসেবে এটা বড় অর্জন। পোর্টালটির সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।’

বুধবার (১৩ মে) বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘বাংলা ট্রিবিউনে শুরু থেকেই খেলার খবর বেশ গুরুত্ব দিয়ে প্রাধান্য পাচ্ছে, বিশেষ করে ক্রিকেটের খবর। এতে খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকরা নানাভাবে উপকৃত হচ্ছে। শুধু খেলার খবরই নয়, এই পোর্টালে রাজনীতি, অর্থনীতিসহ দেশের সব খবরই পাওয়া যায়। এরই মধ্যে তারা পাঠক-নন্দিত হয়েছে।’

নিজের প্রত্যাশার কথা তুলে ধরে সাকিব আল হাসান বলেন, ‘আমার প্রত্যাশা, বস্তুনিষ্ঠ খবর দিয়ে বাংলা ট্রিবিউনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সামনে তারা আরও পাঠকের প্রত্যাশা পূরণ করতে পারবে। যুগপূর্তিতে আবার সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার পাশাপাশি সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পুঁজিবাজারের পথিকৃৎ ইয়াওয়ার সাঈদ আর নেই

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলা ট্রিবিউনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: সাকিব আল হাসান

আপডেট সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬