শিল্পক্ষেত্রে ব্যবহৃত ড্রোনের কার্যকারিতা ও উড্ডয়ন সময় বৃদ্ধিতে যুগান্তকারী এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। ‘হাইড্রোজেন হৃৎপিণ্ড’ নামের এই বিশেষ প্রযুক্তিটি তৈরি করেছে দেশটির বিজ্ঞান অ্যাকাডেমির তালিয়ান রাসায়নিক পদার্থবিজ্ঞান কেন্দ্র।
উচ্চক্ষমতাসম্পন্ন এই সিস্টেমে উন্নত এয়ার-কুলিং ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যা ড্রোনের ওজন কমিয়ে এর শক্তিবৃদ্ধিতে সহায়ক হবে। গবেষকদের দাবি, বর্তমানের লিথিয়াম ব্যাটারিচালিত ড্রোনের তুলনায় এই নতুন প্রযুক্তির ড্রোন প্রায় দ্বিগুণ সময় আকাশে উড়তে সক্ষম।
সম্প্রতি চীনের লিয়াওনিং প্রদেশে এই প্রযুক্তির সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। এটি ড্রোনের উড্ডয়ন সীমাবদ্ধতা কাটিয়ে শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















