ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে, যুক্ত হলো এআই প্রযুক্তি

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন বাজারে এনেছে উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন, যা কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা দেবে।

রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে এসব নতুন মডেলের ওয়াশিং মেশিনের উদ্বোধন করা হয়। এ সময় ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান উপস্থিত ছিলেন।

ওয়ালটনের নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচার সমৃদ্ধ ওয়াশিং মেশিন। ৮ কেজি ধারণক্ষমতার মডেলটিতে স্টিম ওয়াশ ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়াও, ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনে থাকছে ওয়াশার-ড্রায়ার কম্বো সুবিধা।

এই নতুন ওয়াশিং মেশিনগুলোতে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কম শব্দে দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা নিশ্চিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে, যুক্ত হলো এআই প্রযুক্তি

আপডেট সময় : ০৮:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬