ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

দেশজুড়ে মাদকবিরোধী অভিযান: ১১ দিনে ২৫৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১৪১৮

দেশজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানে গত ১১ দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ২৫৯ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং ১ হাজার ৪১৮ জনকে গ্রেফতার করেছে। এই সময়ে ৪ হাজার ১৮৭টি অভিযান পরিচালনা করে ৩২৭টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে তালিকাভুক্ত অনেক মাদক কারবারি রয়েছেন।

ডিএনসির তথ্য অনুযায়ী, ১ মে থেকে ১১ মে পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ২৫৯ কেজি গাঁজার পাশাপাশি ২ লাখ ৯৬ হাজার ৬৬ পিস ইয়াবা, ৩৭৫ বোতল ফেনসিডিল, ৪৮ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৬৩৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৩৪৩ লিটার চোলাই মদ, ১৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৪৯ পিস অ্যাম্পুল ইনজেকশন, ১৫ গ্রাম আইস এবং ৭ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। এছাড়া ১০ লাখ ৮ হাজার ১৫০ টাকা ও ১৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

একই সময়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে ১ হাজার ২৪৩ জনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বিশেষ অভিযান পরিচালনা করছে এবং অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। বাজার, টার্মিনাল ও স্পর্শকাতর এলাকায় নিয়মিত টহল ও ঝটিকা অভিযান চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় ৮ ফুটের অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

দেশজুড়ে মাদকবিরোধী অভিযান: ১১ দিনে ২৫৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১৪১৮

আপডেট সময় : ০৩:৪৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬