ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে রেকর্ড মূল্যস্ফীতি, চরম চাপে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত ভোক্তা মূল্য সূচক অনুযায়ী, দেশটিতে গত এক মাসে পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩.৮ শতাংশ বেশি। এই অস্বাভাবিক মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।

মূল্যস্ফীতির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে জ্বালানি তেলের আকাশচুম্বী দামকে। গত এক বছরে পেট্রোলের দাম ২৮ শতাংশ এবং তেলের দাম ৫৪ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোল ও ডিজেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। জ্বালানির পাশাপাশি আবাসন ও খাদ্যপণ্যের দামও পাল্লা দিয়ে বাড়ছে, যা মার্কিন নাগরিকদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।

বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের মজুরি যে হারে বেড়েছে, মূল্যস্ফীতির হার তাকে ছাড়িয়ে যাওয়ায় প্রকৃত আয় কমেছে। উদ্ভূত পরিস্থিতিতে তেলের দাম কমাতে ফেডারেল গ্যাস ট্যাক্স সাময়িকভাবে স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ সংকটের ফলে এই সমস্যার দ্রুত সমাধান দেখছেন না অর্থনীতিবিদরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংস্কৃতিক ফ্যাসিবাদের স্বরূপ ও বুদ্ধিজীবীদের ভূমিকা: একটি পর্যালোচনা

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে রেকর্ড মূল্যস্ফীতি, চরম চাপে ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ১১:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬