ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় প্রত্যাশার চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। পেন্টাগনের শীর্ষ বাজেট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’ নামক এই অভিযানে বর্তমান ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলারের সমান।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে পেন্টাগনের কমপট্রোলার জুলস হার্স্ট এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, মাত্র দুই সপ্তাহ আগেই এই অভিযানের সম্ভাব্য ব্যয় ২৫ বিলিয়ন ডলার ধরা হয়েছিল। তবে নতুন হিসাব অনুযায়ী তা আরও ৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
ব্যয় বাড়ার কারণ হিসেবে হার্স্ট জানান, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত, নতুন যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং অভিযানের নিয়মিত পরিচালনা ব্যয় বৃদ্ধি পাওয়ায় বাজেট সংশোধন করতে হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখন এই বর্ধিত ব্যয় মেটানোর প্রস্তুতি নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 






















