ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-ভুক্ত দেশগুলোর সমর্থন কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রত্যাশার কথা জানান।

সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। এসময় তারা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সম্পর্ক জোরদারের পাশাপাশি সব সময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি জিয়াউর রহমানের সময় ওআইসিভুক্ত দেশসমূহের সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় ৮ ফুটের অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬