ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি: ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদ সংকট ‘অতিরঞ্জিত’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে বোমা ও ক্ষেপণাস্ত্রের সংকট তৈরির খবরকে ‘অতিরঞ্জিত’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী তাদের ব্যবহৃত গোলাবারুদ পুনরায় মজুত করতে হিমশিম খাচ্ছে—এমন খবর সত্য নয় এবং পেন্টাগন এসব পরিস্থিতির বিষয়ে ‘পুরোপুরি অবগত’।

হেগসেথ বলেন, ‘গোলাবারুদের এই ইস্যুটিকে অত্যন্ত নির্বুদ্ধিতার সঙ্গে এবং অপ্রয়োজনীয়ভাবে বাড়িয়ে বলা হয়েছে। আমাদের কাছে ঠিক কী পরিমাণ অস্ত্র মজুত আছে তা আমরা জানি এবং প্রয়োজনের তুলনায় আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে।’

সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমাদের অস্ত্রের ভান্ডার কতটা শেষ হয়ে গেছে তা দেখে আমি বিস্মিত।’ এর প্রতিক্রিয়ায় হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কেলি একটি ‘গোপন’ পেন্টাগন ব্রিফিংয়ের তথ্য টিভিতে ‘মিথ্যা ও বোকার মতো বকবক করে’ ফাঁস করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংস্কৃতিক ফ্যাসিবাদের স্বরূপ ও বুদ্ধিজীবীদের ভূমিকা: একটি পর্যালোচনা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি: ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদ সংকট ‘অতিরঞ্জিত’

আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬