দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের সম্মিলিত অংশগ্রহণে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে একটি প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম। ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ নামের এই উদ্যোগটি দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ নীতিমালার আওতায় প্রায় ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের নিট মুনাফার একটি নির্দিষ্ট অংশ স্টার্টআপ খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ায় এই বড় আকারের তহবিল গঠন সম্ভব হয়েছে।
এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এখন প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক রূপান্তরের পথে রয়েছে। এই ফান্ডের মাধ্যমে দেশীয় পুঁজিকে উৎপাদনশীল ও উদ্ভাবনী খাতে প্রবাহিত করা হবে, যা কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদেরও আগামীতে এই তহবিলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রিপোর্টারের নাম 

























