ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হত্যাকাণ্ড: তদন্তভার নিলো সিবিআই

পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এই হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ হিসেবে অভিহিত করে এর নেপথ্যে কোনো আন্তঃরাজ্য অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে সাত সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনায় উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে আটক করতে সক্ষম হয়। তবে এই হত্যাকাণ্ডের মূল হোতা কে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে একেক সময় একেক তথ্য দিচ্ছে। সিবিআইয়ের বিশেষ দলটি কলকাতায় পৌঁছে এই রহস্য উন্মোচনে কাজ শুরু করবে। সম্প্রতি বিমানবন্দর সংলগ্ন এলাকায় গুলি করে চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংস্কৃতিক ফ্যাসিবাদের স্বরূপ ও বুদ্ধিজীবীদের ভূমিকা: একটি পর্যালোচনা

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হত্যাকাণ্ড: তদন্তভার নিলো সিবিআই

আপডেট সময় : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬