ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত: বাংলাদেশের তীব্র নিন্দা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

এই অঞ্চলে চলমান সংঘাত ও বেসামরিক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, নিহত বাংলাদেশিরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম। তারা লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেব্দীন এলাকায় নিজ বাসভবনে অবস্থান করছিলেন, যখন ইসরায়েলি বিমান হামলায় তারা ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত ১০ জন বাংলাদেশির মৃত্যু হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংস্কৃতিক ফ্যাসিবাদের স্বরূপ ও বুদ্ধিজীবীদের ভূমিকা: একটি পর্যালোচনা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত: বাংলাদেশের তীব্র নিন্দা

আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬