ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

আজকের আলোচিত খবর: সংবিধান সংশোধনের পথ, মোদির স্বর্ণ বর্জনের আহ্বান ও চাঞ্চল্যকর হত্যা মামলার ফরেনসিক প্রতিবেদন

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (১১ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

সংবিধান সংশোধন নাকি সংস্কার: সমাধান কোন পথে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শপথ অনুষ্ঠানে একটি ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়েছে দেশবাসী। ১৭ ফেব্রুয়ারি পরপর দুটি শপথ নেন দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয়ী দল জামায়াতে ইসলামী এবং তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন এমপিরা; একটিতে সংসদ সদস্য এবং অন্যটি ছিল ‘সংবিধান সংস্কার কমিটি’র সদস্য হিসেবে। তবে বিপত্তি ঘটে সরকার গড়তে যাওয়া বিএনপির সদস্যরা শপথ নিতে এলে। সেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথ অনুষ্ঠানের ডায়াসে গিয়ে সাফ জানিয়ে দেন, দ্বিতীয় শপথপত্রটি সংবিধানের আলোকে নয়, সে কারণে তারা সেই শপথ নেবেন না।

বিয়েতে এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির, কেন এই অনুরোধ

ভারতীয়দের বিয়ে মানেই স্বর্ণের গয়নার ধুম। কিন্তু ঐতিহ্যে মিশে থাকা এই স্বর্ণ কেনা থেকে এবার ভারতীয় পরিবারগুলোকে এক বছর বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপাতদৃষ্টিতে এই আহ্বান অস্বাভাবিক মনে হলেও এর পেছনে রয়েছে এক গভীর অর্থনৈতিক উদ্বেগ। মূলত বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট ও ডলারের বিপরীতে রুপির মান ধরে রাখতেই মোদির এই কৌশল।

কায়সার হামিদের ক্ষোভ, গরিবরা যাবে কোথায়?

বেশ কিছু দিন ধরে লিভারজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা হামিদ। এ অবস্থায় সোমবার (১১ মে) বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

যেভাবে মা-মেয়েসহ ৫ জনকে হত্যা, ফরেনসিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়ায় মা-মেয়েসহ পাঁচ জনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ফরেনসিক প্রতিবেদনে। এর মধ্যে স্ত্রী, শ্যালক এবং দুই মেয়েকে গলা কেটে এবং ছোট মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল তথ্যটি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পেল ১১ জুলাই

আজকের আলোচিত খবর: সংবিধান সংশোধনের পথ, মোদির স্বর্ণ বর্জনের আহ্বান ও চাঞ্চল্যকর হত্যা মামলার ফরেনসিক প্রতিবেদন

আপডেট সময় : ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬