প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে চীন সফর করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে এই সফরের কোনো নির্দিষ্ট দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, “প্রধানমন্ত্রী অবশ্যই চীন সফরে যাবেন। তারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। যদি (যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট ট্রাম্প যেতে পারেন, তাহলে আমরাও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অবশ্যই প্রধানমন্ত্রী একজন আঞ্চলিক অংশীদারের সঙ্গে দ্বিপাক্ষিক সফরে যাবো। তবে কোন দিন যাবেন তা এখনও নির্ধারিত হয়নি, কিন্তু তিনি অবশ্যই চীন যাবেন।”
তিস্তা চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার এসেছে। আগে যেখানে বিজেপি সরকারের পাশাপাশি তৃণমূল ক্ষমতায় থাকায় তাদের মতামত নেওয়া চ্যালেঞ্জিং হতো, এখন কেন্দ্র ও রাজ্য সরকার একই দলের হওয়ায় আমরা আশা করছি এই দিক থেকে ইতিবাচক এবং কম চ্যালেঞ্জিং হবে। সময় কথা বলবে।” তিনি আরও জানান, চীন সফরে তিস্তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং চায়নার এক্সিম ব্যাংক এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
রিপোর্টারের নাম 
























