ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ব্র্যাকের ২০২৫ সালের লক্ষ্য: বার্ষিক দেড় লাখ কোটি টাকা ঋণ সহায়তা

আগামী ২০২৫ সালের মধ্যে ব্র্যাক দেশের প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের কাছে তাদের সেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এই সংখ্যা বাংলাদেশের প্রতি ৭ জনের ১ জন মানুষের সমান। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। তিনি বলেন, ব্র্যাকের মোট ঋণ সহায়তার পরিমাণ ২৯ হাজার কোটি টাকা থেকে বেড়ে সাড়ে ৪৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। আগামীর পরিকল্পনা হিসেবে, প্রতি বছর প্রতিষ্ঠানটি ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করবে।

সোমবার (১১ মে) মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসিফ সালেহ বার্ষিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, ব্র্যাকের সহায়তা পেয়েছেন দেশের ১ কোটি ৯০ লাখ নারী এবং ২ লাখ ২৩ হাজারের বেশি প্রতিবন্ধী ব্যক্তি। ব্র্যাকের সরাসরি সহায়তাপ্রাপ্তদের মধ্যে প্রতি ৩ জনে ২ জনই নারী। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক সেবায় অন্তর্ভুক্তি, দুর্যোগ ও সঙ্কট মোকাবিলা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহায়তা প্রদান করা হয়েছে।

আসিফ সালেহ আরও জানান, আগামী পাঁচ বছরে ব্র্যাক ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি, প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর শিখন ঘাটতি পূরণ এবং অতি দারিদ্র্য বিমোচন কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। তিনি ব্র্যাকের আগামী দিনের কর্ম পরিকল্পনার পাঁচটি মূল নীতির উপর আলোকপাত করেন: নারী ও যুব সমাজকে কার্যক্রমের মূলে রাখা, সমাজের অংশ হয়ে কাজ করা, সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছানো, সরকারের সঙ্গে মিলে জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং ব্র্যাক পরিবারের পূর্ণ শক্তিকে কাজে লাগানো। পরিবর্তিত সমাজ ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান তৈরি করাই ব্র্যাকের লক্ষ্য, যার মধ্যে মানসিক স্বাস্থ্য, ডে-কেয়ার সেন্টার, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার মতো নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পেল ১১ জুলাই

ব্র্যাকের ২০২৫ সালের লক্ষ্য: বার্ষিক দেড় লাখ কোটি টাকা ঋণ সহায়তা

আপডেট সময় : ০৯:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬