ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

রেস্তোরাঁ খাতের সংকট নিরসনে ১১ দফা দাবি মালিক সমিতির

দেশের রেস্তোরাঁ খাতের সংকট মোকাবিলায় ভ্যাট ও ট্যাক্সের হার সহনীয় পর্যায়ে আনা, বিভিন্ন সরকারি দফতরের হয়রানি বন্ধ এবং গরুর মাংস আমদানির অনুমতিসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আসন্ন বাজেটকে সামনে রেখে এই দাবিগুলো উত্থাপন করা হয়েছে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অস্থিতিশীলতা দেশের জ্বালানি খাতে সরাসরি প্রভাব ফেলেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে, যা বাজার ব্যবস্থাকে দুর্বল করে তুলেছে। এর ফলে সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় রেস্তোরাঁ খাতেও মারাত্মক প্রভাব পড়ছে।

সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব উল্লেখ করেন, ক্রমবর্ধমান খরচ বৃদ্ধি, ক্রেতা উপস্থিতি কমে যাওয়া এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রেস্তোরাঁ খাত বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন সরকারের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন তারা।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন, আগামী অর্থবছরের বাজেটে ভ্যাট ও ট্যাক্সের হার সহনীয় রাখা, এলপিজি সংকটের দ্রুত সমাধান ও লাইনের গ্যাসের নতুন সংযোগ পুনরায় চালু করা, বিভিন্ন দফতরের অভিযানের নামে হয়রানি বন্ধ করা এবং অভিযান পরিচালনায় ব্যবসায়ী প্রতিনিধির অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এছাড়া, রাজউক, কলকারখানা, ফায়ার ও পরিবেশ অধিদফতরসহ সকল সরকারি সংস্থার হয়রানি বন্ধ, রেস্তোরাঁ সেক্টরে করপোরেট আগ্রাসন বন্ধ, খাতটিকে শিল্প হিসেবে ঘোষণা ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নবায়ন ও ইস্যু পুনরায় চালু করার দাবিও জানানো হয়েছে। ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধেরও দাবি জানিয়েছেন রেস্তোরাঁ মালিকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী পলাতক

রেস্তোরাঁ খাতের সংকট নিরসনে ১১ দফা দাবি মালিক সমিতির

আপডেট সময় : ০৫:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬