ঐতিহাসিক জয়ের পাঁচ দিন পর পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা বিজেপির এই নেতা শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তার সঙ্গে আরও পাঁচ মন্ত্রী শপথ নিয়েছেন: দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। রাজ্যপাল আর এন রবি তাদের শপথ বাক্য পাঠ করান।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে যান। সেখানে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বাঙালি সংস্কৃতিকে কল্পনা করা যায় না। তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে আমরা নতুন যুগের সূচনা করেছি। তিনি আরও বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের’।
শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়করি, শিবরাজ সিং চৌহানসহ এনডিএ ও বিজেপিশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















