ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল ইরান, তবে সাথে রয়েছে শর্ত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত ইরান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও টুর্নামেন্টে অংশ নেবে। তবে, যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কাছে ইরান ফুটবল ফেডারেশন বেশ কিছু শর্তও রেখেছে।

ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেবো। তবে আয়োজকদের আমাদের উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও অবস্থান থেকে একচুলও না সরে বিশ্বকাপে অংশ নেবো।’

এর আগে, গত মাসে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডায় প্রবেশের অনুমতি পাননি ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ। ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। ২০২৪ সালে কানাডা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এর পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, বিশেষ করে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মেহদি তাজ জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নিতে তাদের মোট ১০টি শর্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো – খেলোয়াড় ও কর্মকর্তাদের সহজে ভিসা প্রদান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামগামী পথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করা খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা নিশ্চিত করার ব্যাপারে তেহরান জোর দিয়েছে। মেহদি তাজ বলেন, ‘মেহদি তারেমি ও এহসান হাজসাফির মতো খেলোয়াড়দের কোনো জটিলতা ছাড়াই ভিসা দিতে হবে।’

বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান সংঘাত: ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপড়েনের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি ‘পূর্ণ সমন্বয়’

বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল ইরান, তবে সাথে রয়েছে শর্ত

আপডেট সময় : ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬