ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আগারগাঁওয়ে সড়ক দখল করে ভাসমান দোকান, তীব্র যানজটে জনদুর্ভোগ

রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনের সামনের প্রধান সড়কের একটি বড় অংশ দখল করে গড়ে উঠেছে অসংখ্য ভাসমান দোকান। প্রতিদিন ব্যস্ততম এই সড়কের ওপর দোকান বসানোর ফলে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের অর্ধেকের বেশি অংশ জুড়ে নানা ধরনের ভ্রাম্যমাণ দোকান বসানো হয়েছে। ক্রেতারাও রাস্তার ওপর দাঁড়িয়ে কেনাকাটা করায় যান চলাচলের পথ আরও সংকুচিত হয়ে পড়ছে। গুরুত্বপূর্ণ এই এলাকায় নিয়মিত এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও তা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। স্থানীয়রা দ্রুত এই সড়ক দখলমুক্ত করে যানজট নিরসনের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

আগারগাঁওয়ে সড়ক দখল করে ভাসমান দোকান, তীব্র যানজটে জনদুর্ভোগ

আপডেট সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬