ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বন্যাদুর্গতদের পাশে ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’: চট্টগ্রামে তিন দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তিন দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। গত ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত পরিচালিত এই ক্যাম্প থেকে ছয় শতাধিক অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

সংগঠনটির পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, এই মানবিক উদ্যোগের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধান করেন ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী যায়িদ রুসাফি। সংগঠনের কেন্দ্রীয় সদস্য এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে এই মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম এবং কাজী মোহাম্মদ ইরফান বিভিন্ন পর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ১৯ জুলাই বাঁশখালীর কাহারঘোনা, ২০ জুলাই লোহাগাড়ার গরাঙ্গিয়া হাতিয়ারপুল বাজার এবং ২১ জুলাই লোহাগাড়ার পদুয়া এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। তিন দিনব্যাপী এই আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ছয় শতাধিক মানুষকে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধপত্র এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।

চিকিৎসা কার্যক্রমে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মূল্যবান সমন্বয় ও সহযোগিতা ছিল। পাশাপাশি, ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’-এর স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা প্রদান করেছে। এছাড়াও, প্রয়োজনীয় ঔষধ সরবরাহের মাধ্যমে বায়ো ফার্মা লিমিটেড এই কার্যক্রমে উল্লেখযোগ্য সহায়তা করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

বন্যাদুর্গতদের পাশে ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’: চট্টগ্রামে তিন দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০২:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬