ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দিল্লিতে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র: পুলিশ-জনতা সংঘর্ষে ইন্টারনেট বিচ্ছিন্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে চলমান রাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে বিক্ষোভকারীরাও পাল্টা ইট-পাটকেল ছোড়ে। এই সংঘর্ষে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের পর জানমালের নিরাপত্তা রক্ষায় যন্তর মন্তর ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে যন্তর মন্তর কেন্দ্রিক দেড় কিলোমিটার এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সরকারি নির্দেশনা অনুযায়ী ১২ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

উত্তেজনা প্রশমনে বিক্ষোভকারী সংগঠনের স্বেচ্ছাসেবকদের লাউডস্পিকারে শান্তি বজায় রাখার আহ্বান জানাতে দেখা গেছে। তারা আন্দোলনকারীদের সংযত থাকার এবং কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধ জানান। সংসদ মার্গ থানার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’: চট্টগ্রামে তিন দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প

দিল্লিতে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র: পুলিশ-জনতা সংঘর্ষে ইন্টারনেট বিচ্ছিন্ন

আপডেট সময় : ০১:১৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬