ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রেসিডেন্সিয়াল অর্ডার অমান্য করলে সরকার ও সংসদ অবৈধ: গোলাম পরওয়ার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ মানবে বললেও গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেয় না। এর কারণ হলো, গণভোটের রায় মেনে নিলেই জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হয়ে যাবে।

তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছেন না। তিনি বলেন, ‘জুলাই সনদে ঐকমত্য কমিশন যে ৮৪টি প্রস্তাব করেছিল, তার মধ্যে রাষ্ট্র সংস্কারের মূল প্রস্তাবগুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল।’

বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে ‘গণভোটের গণরায় বাস্তবায়নে চ্যালেঞ্জ: উত্তরণে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘জুলাই সনদ মানলে বিএনপির সেই নোট অব ডিসেন্টের আলোকে জুলাই সনদ কার্যকর হবে। ফলে রাষ্ট্র সংস্কারের প্রধান প্রধান সমস্যাগুলোর সংস্কার হবে না। কিন্তু গণভোট মানলে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হয়ে যাবে। কারণ, গণভোটের ব্যালটে নোট অব ডিসেন্ট ছিল না। এজন্যই বিএনপি গণভোটের রায় মেনে নিচ্ছে না এবং বিএনপি গণভোটকে অবৈধ দাবি করছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ। ২০২৫ সালের ১৩ নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল, সেই অর্ডারের ভিত্তিতেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিএনপি জনগণকে বোকা বানিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।’

তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, ‘জনগণ এখন আর বোকা নয়।’ সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘সংশোধন অর্থ হলো একটি শব্দ বা বাক্য পরিবর্তন করা। কিন্তু সংবিধান সংস্কার অর্থ পুরো কাঠামোর পরিবর্তন করা। জনগণ পুরো রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চায়। তাই জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এবং জনগণের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার বলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল নিজেও অন্যায়ভাবে জেল-জুলুমের শিকার হয়েছেন। কিন্তু তিনি হয়তো সেটি ভুলে গেছেন। তিনি মন্তব্য করেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈরি সংবিধানে রাষ্ট্র পরিচালিত হলে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গড়ে উঠবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

প্রেসিডেন্সিয়াল অর্ডার অমান্য করলে সরকার ও সংসদ অবৈধ: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০২:১৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬