ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগে ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলার উপাদান না থাকায় ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

গত বছরের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এই মামলার আবেদন করেছিলেন। আবেদনে ড. ইউনূস ছাড়াও আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, সি আর আবরার, শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান এবং রাজউকের ফিল্ড সুপারভাইজার (উত্তরা) সহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছিল।

মামলার আবেদনে বলা হয়েছিল, আসামিদের সরাসরি দায়িত্বে ও তত্ত্বাবধানে থাকা ত্রুটিযুক্ত প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআই উড্ডয়নের আদেশ দেওয়া হয়। নবীন পাইলট একা ওই যুদ্ধবিমান উড্ডয়ন করলে ‘ত্রুটিজনিত কারণে’ তা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষিকা, তিনজন অভিভাবক এবং একজন পরিচালকসহ মোট ৩৫ জন মারা যান এবং ১৭২ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। আবেদনে আরও উল্লেখ করা হয় যে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এবং ভবনটি যথাযথ বিধি মোতাবেক নির্মাণ না করায় উদ্ধার কাজে চরম ব্যাঘাত ঘটে, যার ফলে হাসপাতালে নেওয়ার আগেই অনেক শিক্ষার্থী মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরের বিরতি ভেঙে সাদের নতুন কাজ ‘অ্যানি’, বিশ্বমঞ্চে নাজিফা তুষি

বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগে ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আপডেট সময় : ০৭:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬