ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে ডিএমপির কঠোর অভিযান

ঢাকা মহানগরীতে চলাচলকারী লক্কড়-ঝক্কড়, মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক বিভাগ জানিয়েছে, যেসব যানবাহন চলাচলের উপযোগী নয় এবং নিয়মিত বিকল হয়ে যানজট সৃষ্টি করছে, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরটিএ-এর নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারিত রয়েছে। এই সময়সীমা অতিক্রম করা গাড়ি রাস্তায় নামলে জরিমানা ও ডাম্পিংসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হবে। যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মালিক ও চালকদের মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে ডিএমপির কঠোর অভিযান

আপডেট সময় : ০১:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬