বলিউডে ‘অ্যানিমেল’ সিনেমার সাফল্যের পর অভিনেতা ববি দেওল এবার সম্পূর্ণ নতুন এক অবয়বে পর্দায় ফিরছেন। খ্যাতিমান নির্মাতা অনুরাগ কশ্যপের আসন্ন চলচ্চিত্র ‘বান্দর’-এ তার ‘রক-চিক’ লুক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রকাশিত ফার্স্ট লুকে ববিকে হাতে ইলেকট্রিক গিটার এবং ঝলমলে জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে, যা গতানুগতিক ধারার চেয়ে বেশ আলাদা।
জি স্টুডিওসের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটিতে ববি দেওলের সাথে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রাজ বি. শেঠি, সাবা আজাদ ও জিতেন্দ্র জোশীর মতো তারকাদের দেখা যাবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুদীপ শর্মা ও অভিষেক ব্যানার্জি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকালই ছবিটির টিজার মুক্তি পাবে। ২০২৬ সালের ৫ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 























