জ্বালানি তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাওয়ার পর অবশেষে স্বস্তির খবর মিলেছে। সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামক একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। জাহাজটি বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে এবং প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে তেল খালাস শুরু হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাহাজটি হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে দেশে এসেছে। এই তেল ছোট জাহাজের মাধ্যমে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে যাওয়া হবে এবং দ্রুতই পরিশোধন প্রক্রিয়া শুরু হবে। এছাড়া খুব শীঘ্রই আরও এক লাখ টন তেলের আরেকটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে, যা বর্তমানে সৌদি আরবের একটি বন্দরে আটকে আছে।
রিপোর্টারের নাম 

























