ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

মশা ও ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশা বাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ এবং শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ মে ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ উদযাপিত হবে।

সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও বেগবান করতে ডিএসসিসির নেতৃত্বে সকল সরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং সাধারণ নাগরিকরা এই কর্মসূচিতে একযোগে অংশগ্রহণ করবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসসিসি এলাকার সকল সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে স্ব-উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হবে। এছাড়াও, মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, তদারকি এবং কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা এবং পরিচ্ছন্নতাই সবচেয়ে বড় অস্ত্র। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব। তিনি মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি গণমাধ্যম প্রতিনিধিদেরও বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচারে আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ডিএমপি, ডিএমসি, বিজিবি, ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় যোগ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা চুক্তি: দীর্ঘ দেড় দশকের অচলাবস্থা নিরসনে নতুন আশার আলো

মশা ও ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

আপডেট সময় : ০৬:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬