ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বৃদ্ধি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারো বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত ও উত্তেজনা এই দাম বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ। মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) দামও ঊর্ধ্বমুখী। নতুন লেনদেনে WTI ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪৪ ডলার বা ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮.২৭ ডলারে বিক্রি হচ্ছে। এর আগের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারেরও বেশি বেড়ে ৯৪.০৭ ডলারে উঠেছিল এবং WTI ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনী কর্তৃক ইরানে নতুন করে হামলা এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে আক্রমণ জোরদার করার ফলে মধ্যপ্রাচ্যের কৌশলগত সংকট চরম আকার ধারণ করেছে। সরবরাহ ব্যবস্থার এই অনিশ্চয়তা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে সরাসরি প্রভাব ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে শিল্পকারখানা ও সিএনজি ফিলিং স্টেশনে গ্রাহকদের চরম ভোগান্তি

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বৃদ্ধি

আপডেট সময় : ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬