ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের বিরুদ্ধে ১.১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বিল পাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ১.১৫ ট্রিলিয়ন (১ লাখ ১৫ হাজার কোটি) ডলারের একটি বিশাল সামরিক ব্যয় বিল পাস করেছে। ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) শীর্ষক এই প্রস্তাবনায় মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনীকে আরও সমন্বিত ও ঐক্যবদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে মোট ২১৬টি এবং বিপক্ষে ২১২টি ভোট পড়ে। মূলত, রিপাবলিকান নিয়ন্ত্রিত এই নিম্নকক্ষে ভোটাভুটি দলীয় ভিত্তিতেই সম্পন্ন হয়েছে। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অধিকাংশ সদস্য বিলটির পক্ষে এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ সদস্য এর বিপক্ষে রায় দেন।

তবে, এই ভোটাভুটিতে দুই দলের মধ্যেই দলীয় সিদ্ধান্তের ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। রিপাবলিকান পার্টির সাতজন আইনপ্রণেতা বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছেন। অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির ছয়জন সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিলটির পক্ষে সমর্থন জানিয়েছেন।

প্রতিনিধি পরিষদে অনুমোদনের পর বিলটি চূড়ান্ত পাসের জন্য এখন মার্কিন উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটা সংস্কারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দাবি আদায়ে আন্দোলন জোরদারের ঘোষণা

মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের বিরুদ্ধে ১.১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বিল পাস

আপডেট সময় : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬