ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম লিওন (১৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনের ব্রিজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত

নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬