ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেপ্তার যুবক রিমান্ডে

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক লামিন ইসলামকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক ফরিদউজ্জামান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, অপহৃত মেয়েটি মাত্র ১২ বছর বয়সী এবং সে অবুঝ। তাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করে বলেন, মামলাটি চাঞ্চল্যকর। ঘটনার আড়ালেও অন্য কারণ থাকতে পারে। অভিযোগে অপহরণের কথা বলা হলেও, মেয়েটি স্বেচ্ছায় ছেলেটির সঙ্গে চলে গেছে, যা ভিডিও ফুটেজে দেখা গেছে। এটি একটি প্রেমের সম্পর্ক।

আইনজীবী আরও দাবি করেন যে, গত ২৫ জানুয়ারি ভিকটিম এই ছেলেটির সঙ্গে চলে গিয়েছিল এবং আজকের আসামি তাকে ফোন দিয়েছিল, যার রেকর্ডও রয়েছে। আসামিপক্ষ আদালতে এই প্রেমের সম্পর্ক প্রমাণের জন্য রেকর্ড শোনান এবং এটিকে কোনোভাবেই অপহরণ নয় বলে দাবি করেন। যেহেতু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, তাই রিমান্ডের কোনো সুযোগ নেই।

পরে বাদীপক্ষের আইনজীবী শাহ মো. শরীফুল ইসলাম রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে বলেন, আসামি মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। ফরেনসিক রিপোর্টের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও পরিকল্পিত ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামির নাম-ঠিকানা সংগ্রহ এবং ব্যবহৃত যানবাহন শনাক্ত করতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২২ এপ্রিল উত্তরা গার্লস স্কুলের পরীক্ষা শেষে মেয়ে জেরিন জামান তুবাকে নিয়ে তার বাবা বাসায় ফিরছিলেন। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী ৭-৮ জন অজ্ঞাতনামা অপহরণকারী তাদের পথরোধ করে। অপহরণকারীরা তুবার বাবাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তার সামনে থেকে মেয়েটিকে জোরপূর্বক একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নেয়। পরে দুটি মোটরসাইকেলের পাহারায় অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা কামরুজ্জামান। গত ১ মে ২০২৬ তারিখ দুপুর দেড়টায় গা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেপ্তার যুবক রিমান্ডে

আপডেট সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬