ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

উখিয়ায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কক্সবাজারের উখিয়ায় যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফুটপাত দখলের দায়ে একাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে উপজেলার কুতুপালং বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। প্রশাসনের তথ্যমতে, এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো উচ্ছেদ অভিযান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার জন্য বাজারের প্রধান সড়কের দু’পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং এতে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসন আরও জানিয়েছে যে, উচ্ছেদ অভিযানের পর যাতে কেউ পুনরায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় জনগণ প্রশাসনকে সহযোগিতা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুতুপালং বাজারে তীব্র যানজট সাধারণ মানুষের দুর্ভোগের একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফুটপাত দখল করে দোকান বসানো, সড়কে মালামাল ফেলে রাখা এবং জনসচেতনতার অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার এলাকায় যানজট কমাতে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, কুতুপালং বাজারে যানজট একটি দীর্ঘদিনের সমস্যা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ যেন পুনরায় ফুটপাত ও সড়ক দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত

উখিয়ায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট সময় : ০৪:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬