ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আশুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ২০ কিলোমিটার দীর্ঘ নির্মাণকাজ আট বছরেও আলোর মুখ দেখেনি। ২০১৭ সালে প্রকল্পটির অনুমোদন পাওয়ার পর ২০১৮ সালের জুলাই মাসে কাজ শুরু হলেও দীর্ঘসূত্রতায় তা এখনও অসমাপ্ত রয়ে গেছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় যাত্রী ও স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও তা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সড়ক বিভাগ জানিয়েছে, ভূমি অধিগ্রহণ জটিলতাই প্রকল্পটির বিলম্বের প্রধান কারণ। নবীনগর ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন অংশে সড়কের ওপর এখনো বাড়িঘর ও স্থাপনা রয়ে গেছে। অধিগ্রহণের টাকা না পাওয়ায় মালিকরা স্থাপনা সরাচ্ছেন না। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অধিগ্রহণ সংক্রান্ত কিছু মামলাও চলমান রয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান জানিয়েছেন, দ্রুত জটিলতা নিরসনের মাধ্যমে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
রিপোর্টারের নাম 

























