ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দৌলতখানে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা

ভোলার দৌলতখান উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট ও ঘনঘন লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সন্ধ্যা নামলেই বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারছে না, এমনকি পরীক্ষা কেন্দ্রগুলোতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, মোমবাতি পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে না, ফলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

লোডশেডিংয়ের প্রভাবে অফিস-আদালত, ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, নিয়মিত বিদ্যুৎ না থাকায় ফ্রিজ ও কম্পিউটারসহ প্রয়োজনীয় ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট হচ্ছে এবং বরফকলগুলো অচল হয়ে পড়ায় মৎস্য ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, ঝড়-বৃষ্টি ও জাতীয় গ্রিড লাইনে সমস্যার কারণে এই সংকট তৈরি হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অঘোষিত লোডশেডিংয়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত

দৌলতখানে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা

আপডেট সময় : ০২:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬