জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) থাকা তথ্যগত ভুল সংশোধনের জন্য জমা পড়া বিপুল সংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে মাঠ পর্যায়ে প্রায় ৬৮ হাজার আবেদন পেন্ডিং রয়েছে, যার মধ্যে নাম, ধর্ম, পেশা এবং বিবাহবিচ্ছেদ সংক্রান্ত তথ্য সংশোধনের আবেদনই বেশি। ভোগান্তি কমাতে ইসি এই আবেদনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে।
নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, মাঠ পর্যায়ের কর্মকর্তারা ‘ক’ থেকে ‘গ’ ক্যাটাগরির আবেদনগুলো যাচাই-বাছাই করে সংশোধন করতে পারেন। তবে জন্ম তারিখ পরিবর্তনের বিষয়টি এনআইডির মহাপরিচালকের এখতিয়ারাধীন। এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম জানিয়েছেন, পেন্ডিং থাকা ৬৭ হাজার ৮৬৪টি আবেদন দ্রুত নিষ্পত্তি করতে কাজ চলছে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত আবেদনগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
রিপোর্টারের নাম 





















