ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ফেরদৌস জামান এই চার্জশিট জমা দেন। তবে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে নাম আসা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, স্থানীয় কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল। মামলার নথিপত্র অনুযায়ী, ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা ও গুলিবর্ষণের নির্দেশদাতা হিসেবে তাদের অভিযুক্ত করা হয়েছে। সেদিনের ঘটনায় গুলিবিদ্ধ আশিককে মৃত ভেবে হামলাকারীরা ফেলে রেখেছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আপডেট সময় : ০৪:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬