ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। রোববার সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানিয়েছেন, জেলা সদর থেকে শুরু করে কুমিল্লা লালমাই পর্যন্ত পর্যায়ক্রমে মোট ২৭০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।

অভিযানে ওয়ারলেস মোড়, সবজির বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পৌরসভা থেকে ইজারা নিয়ে তারা দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কের জায়গা দখল করে যারা অবৈধভাবে দোকান বসিয়েছেন, তাদের বিরুদ্ধে এই অভিযান চলবে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা তৈরি করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৪:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬