জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি টাকারও বেশি সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ মে দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি বেনজীর আহমেদ পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে যে, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্যের ব্যাপক গড়মিল করেছেন। তদন্ত প্রতিবেদনে তার ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদই অবৈধ উৎস থেকে অর্জিত। এসব অর্থের মালিকানা গোপন ও ব্যাংক হিসাবের মাধ্যমে রূপান্তরের অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।
রিপোর্টারের নাম 






















