ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে যৌথ উদ্যোগের আগ্রহ বাংলাদেশের

নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কানাডার সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। অটোয়ায় কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির (CFIA) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে প্রাণিস্বাস্থ্য, পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ, রোগ নজরদারি এবং আধুনিক পরীক্ষাগার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন খাদ্য উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে কানাডার কারিগরি সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় পক্ষই প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে একমত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে যৌথ উদ্যোগের আগ্রহ বাংলাদেশের

আপডেট সময় : ০৩:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬