খুলনার খালিশপুরস্থ পোর্ট অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের বার্ষিক আয়োজনে বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সাধারণ সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা কর্মকর্তাদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
সভার আনুষ্ঠানিকতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন, যা অনুষ্ঠানটিকে একটি মিলনমেলায় পরিণত করে। আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি কর্মকর্তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রিপোর্টারের নাম 

























