ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগী

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত শিশুর নাম আমির হামজা, সে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ইব্রাহিম হোসেনের সন্তান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার হামের উপসর্গ নিয়ে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে মৃত্যুর আগে তার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসক আরও জানান, বর্তমানে এলাকায় হামের প্রাদুর্ভাব কিছুটা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এ পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেল বিতরণে অনিয়ম: নীলফামারীতে ফিলিং স্টেশনকে জরিমানা

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগী

আপডেট সময় : ০৭:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬