হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। শক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ধর্মঘর ইউনিয়নের কাজীরচক এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৭০ কেজি গাঁজা উদ্ধার করে।
একটি নির্মাণাধীন বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি প্যাকেটে এই গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 



















