ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গোয়ালন্দে বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর গোয়ালন্দে বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়া এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর এলাকার আ. রব হাওলাদারের ছেলে মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা থানার অলিপুর এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. লিটন (২৭) এবং একই এলাকার মরিয়ম বেগম (২৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসে তল্লাশি চালায়। আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করলো জামায়াত, স্পিকার-ইসিকে চিঠি

গোয়ালন্দে বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

আপডেট সময় : ০২:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬