ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

কুমিল্লার তিতাস থেকে চুরি হওয়া পিকআপ ফেনী থেকে উদ্ধার, আটক ২

কুমিল্লার তিতাস উপজেলায় চুরি হওয়া একটি পিকআপ ভ্যান ফেনী জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের সওদাগর মিয়ার ছেলে মো. জুবায়ের (২৪) এবং একই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের আলী হোসেনের ছেলে আল আমিন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, তিতাস উপজেলার জিয়ারকান্দি ঈদগাহ রোডে একটি পিকআপ পার্কিং করা ছিল। গত ৩০ এপ্রিল ভোররাতে চোরচক্রটি পিকআপটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক নাঈম তিতাস থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় মামলার এজাহার এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরে ফেনীর আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া পিকআপসহ দুজনকে আটক করা হয়। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযান জোরদার

কুমিল্লার তিতাস থেকে চুরি হওয়া পিকআপ ফেনী থেকে উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০২:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬