ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে বাবার সামনে থেকে অপহৃত হওয়া এক স্কুলছাত্রীকে দীর্ঘ ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই অপহরণের ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত তরুণ লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুরের পুবাইল এলাকার পদহারা বাইত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল উত্তরার ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে ওই কিশোরীকে জোরপূর্বক অপহরণ করা হয়। সাত-আটজনের একটি সংঘবদ্ধ চক্র কিশোরীকে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে।

উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে দিনের আলোতে রাজধানীর ব্যস্ত সড়ক থেকে এমন অপহরণের ঘটনা জননিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে বিশেষ সুবিধা: ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে কালো টাকা

উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬